June 26, 2026, 12:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

জয়ের কথাও ভাবছে ওয়েস্ট ইন্ডিজ

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
হাল ছেড়ে দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। এখনও একদিন। জয়ের কোনো সুযোগ সামনে এলেই সেটি কাজে লাগানোর চেষ্টায় থাকবে ক্যারিবীয়রা, এ কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান জার্মেই ব্ল্যাকউড।
তিনি বলেন, ‘আমাদের এখন ঘণ্টা ধরে এগুতে হবে, সেশন বাই সেশন ভাবতে হবে। মূলত নিজের ওপর আত্মবিশ্বাস থাকার কারণেই ভালো করতে পেরেছেন, মনে করেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান, ‘আপনাকে খেলোয়াড় হিসেবে আত্মবিশ্বাসী থাকতে হবে। প্রস্তুতি ম্যাচে আমি রান পাইনি। তবু মানসিক দিক থেকে শক্ত থাকতে হবে। আমি জানি, প্রস্তুতি ম্যাচে আমি ভালো নই। তবে যখনই টেস্ট ক্রিকেট শুরু হয়, আমি শতভাগ প্রস্তুত।’
তবে বাংলাদেশে এসে মানিয়ে নেয়াটা সহজ ছিল না, জানিয়ে ব্ল্যাকউড বলেন, ‘আমরা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খেলে এসেছি, সেই দুই দেশে কন্ডিশন প্রায় কাছাকাছি। সেখানে বল বাউন্স করছিল, মুভমেন্ট ছিল, স্পিন খুব একটা ছিল না। কিন্তু এখানে (বাংলাদেশ) আমরা আগেই জানতাম যে, অনেক বেশি স্পিনের মোকাবিলা করতে হবে। বল অনেক স্পিন হচ্ছে এবং নিচু হয়ে আসছে। তাই আমাদের ফ্রন্ট ফুটে ভর করে, যতটা দেরিতে পারা যায় খেলতে হবে।’

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net