July 27, 2026, 1:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

চুয়াডাঙ্গায় ৬ টি অবৈধ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার ৬ টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় ৬টি অবৈধ ইটভাটা মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দামুড়হুদা উপজেলার ৬টি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় নিময়বহির্ভূতভাবে ইট প্রস্তুত করার অপরাধে দামুড়হুদার দেশ বিক্সস ইটভাটাকে ৫ লাখ, বস বিক্সস ইটভাটাকে ৭ লাখ, নিউ বোস ব্রিক্সস ইটভাটাকে ৬ লাখ, লাবনী বিক্সস ইটভাটাকে ৭ লাখ, রেড-২ ব্রিক্সস ইটভাটাকে ৭ লাখ ও মডার্ন ব্রিক্সস ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ভেঙে দেয়া হয় ইটভাটার কিলন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।  অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান ও সহকারি পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে সহযোগীতা করে ঝিনাইদহ র‌্যাব-৬ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, অবৈধভাবে ইট প্রস্তুত করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ওই ৬টি ইটভাটাকে জরিমানা করা হয়। এ ধরণের অপরাধ থেকে বিরত থাকতে তাদের সতর্কও করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net