June 18, 2026, 9:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো কুষ্টিয়া নাগরিক কমিটি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি। ভাষার অধিকার রক্ষায় আত্মদানকারী সেই সব বীরদের আত্মার শান্তি কামনা করে শহীদ মিনার পাদদেশে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।
নাগরিক কমিটির সাধারন সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে কুষ্টিয়া সার্কিট হাউজ থেকে একটি  র‌্যালী বের হয়ে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে।

পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহ-সভাপতি   হালিমুজ্জামান, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য শাহনেওয়াজ আনসারী মনজু, এসএম কাদেরী শাকিল, বিশ্বজিত সাহা সন্টু, ড.আমানুর আমান, আসমা আহমেদ মিরু, কাজী সামসুন্নাহার আলো। উপস্থিত ছিলেন সাধারণ সদস্য  ডা: জুলফিকার হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী  রোকনুজ্জামান নান্টু, এ্যাডভোকেট মনজুরী বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net