June 18, 2026, 9:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

অধ্যাপক শাহিনুর রহমানকে ইবি’র ইংরেজি বিভাগে সংবর্ধনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

২৩ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করলেন ইবির সদ্য সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান। বিভাগে যোগদান উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদানের আযোজন করে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনার কক্ষে বেলা ১১টায় এটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ।

অধ্যাপক ড. এম. শাহিনুর রহমানকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান  আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। তাঁকে বিভাগের পক্ষ থেকে উত্তরীয় পরানো হয়। এরপর শিক্ষার্থীরা সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এই মাস মহান ভাষার মাস। তিনি ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

বিভিন্ন কাজে সাবেক উপ-উপাচার্যের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কোথাও থেকে সন্তান মায়ের কোলে ফিরে এলে মা যেমন আনন্দে খুশী হয়, অধ্যাপক ড. এম. শাহিনুর রহমানের ক্ষেত্রে তেমনটিই হয়েছে। তিনি যেন বিভাগে তাঁর মায়ের কোলে ফিরে এসেছেন। তিনি শিক্ষার্থীদের মাঝে তাঁর শিক্ষকতা জীবনের সমৃদ্ধি কামনা করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান। তাঁকে এ সংবর্ধনা প্রদান করায় তিনি ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আজ পূর্বাহ্নে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন। অধ্যাপক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত পর পর দুটি মেয়াদ সাফল্যের সাথে পূর্ণ করেন।

 

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মাদ সালমা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড. মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। আরও বক্তৃতা করেন ফরিদপুর টাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএইচএম আক্তারুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রফেসর ড.মামুনুর রহমান, প্রফেসর ড.শাহাদাৎ হোসেন আজাদ, ড. আজগর হোসেন, প্রদীপ কুমার অধিকারী, ইসমত আরা জেরীন, তানজিলা সাইদ প্রমুখ।

 

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মাহবুবুল আরফিন,পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net