February 6, 2026, 9:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

কুষ্টিয়ায় আবারও তৈরি হচ্ছে ভেজাল গুড়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
একেরপর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পর কিছুদিন বন্ধ ছিল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর বাজার এলাকার ভেজাল গুড় তৈরির কারখানা। তবে আবারও কিছুদিন আগে থেকে তারা তাদের লাভজনক ভেজাল গুড় তৈরির কারখানা চালু করেছে। জানা যায়, হরিনারায়নপুর বাজারে দুইটি ভেজাল গুড় তৈরির কারখানা রয়েছে। একজন বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে ভেজাল গুড় তৈরি করছে। অপর জন তার মিলের পেছন দিকে ভেজাল গুড় তৈরি করছে।
 এলাকাবাসী সূত্রে জানা যায়, এদের একাধিক সোর্স রয়েছে তাদের মাধ্যমে কোন প্রশাসনিক কর্মকর্তার বা সাংবাদিকের গাড়ি দেখলেই তিনি বাহির থেকে তালা ঝুলিয়ে পালায়।
গতবছর ৮ জুলাই এখানকার কারখানায় অভিযান চালায় র‍্যাব-১২ সিপিসি-১। কারখানায় কেমিক্যাল, চিনি, ডালডা, গুড় মিশিয়ে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তৈরী করছিলো ভেজালগুড়।
কারখানার পাশের একটি গোডাউনে গিয়ে তাদের চোখ কপালে উঠার মতো অবস্থা! গুড়ের কারখানায় চিনির গোডাউন! ১২৫ বস্তা চিনি, ১৫ বস্তা আটা ও ৩৪ কোলা গুড় একটি ঘুটঘুটে অন্ধকার কক্ষে রাখা হয়েছে! সেসব গুড়ের মধ্যে পোকা কিলবিল করছিলো। তখন সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় গুড়ের কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের হাকিম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী।
অন্য কারখানায় গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল, চিনি, ডালডা, গুড় মিশিয়ে তৈরি করছে ভেজাল কুশুরের গুড়। সেখানে বসা ম্যানেজার জানান, ভাই অনেক দিন বন্ধ করে রাখা হয়েছিল। নতুন করে চালু করা হয়েছে। আপনারা নিউজ করবেন না। এটা আমার অনুরোধ।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। খাদ্যে ভেজালকারি কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net