March 13, 2026, 4:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা

শিলাইদহ/ র‍্যাবের উপর হামলার ঘটনায় মামলা, ১৫০ পিচ দেশীয় চাকুসহ গ্রেফতার ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে র‍্যার সদস্যের উপর সোমবারের হামলার ঘটনায় মিঠন ও উজ্জ্বল নামের দুজনকে আটক করেছে র‍্যাব। আটককৃতদের কাছ থেকে ১৫০ পিচ দেশীয় চাকু উদ্ধার করে র‍্যাব। আটককৃত মিঠুন শিলাইদহ দাড় গ্রামের জামাল মালিথার ছেলে এবং উজ্জল বেলগাছি গ্রামের আকমল হোসেনের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় র‍্যাব ১৪ জনের নাম পরিচয়সহ আরো ৩০/৪০ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছে।
ঘটনার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাবনা থেকে সাদা পোশাকে কয়েকজন র‍্যাব সদস্য মাদক অভিযানে আসে শিলাইদহে। র‍্যাব পরিচয়ে তারা আটক করে দুজনকে। আটক দুজনকে হ্যান্ডক্যাপ লাগিয়ে র‌্যাব সদস্যরা পাবনার দিকে রওনা দিলে উপস্থিত জনতা ভূয়া র‍্যাব ভেবে র‍্যাবের সদস্যদের উপর হামলা চালায়। এদের মধ্যে কুঠিবাড়ী এলাকার দোকানীরাও ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে র‍্যাব সদস্যরা এবং মিঠন ও উজ্জল কে তুলে নিয়ে যায়। তাদের স্বীকারোক্তি মোতাবেক পরে র‍্যাব অভিযান চালিয়ে আটককদের কাছ থেকে ১৫০ পিচ দেশীয় চাকু, নগদ টাকা ও মোবাইল জব্দ করে। মঙ্গলবার বিকেলে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করে।
পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলাইদহ কুঠিবাড়ীর দক্ষিন পাশে কসবা শরীফ মোড়ে অভিযান পরিচালনা করে ১৫০পিচ চাকু উদ্ধার পূর্বক দুজনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঐ দুজন দীর্ঘদিন যাবত অবৈধভাবে চাকু ক্রয়-বিক্রয়সহ নিজ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে
আসছিল।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান পাবনার সাদা পোষাক র‍্যাবের দল সোমবার রাতে মাদকের অভিযান পরিচালনা করছিলেন। এসময় স্থানীয়রা র‍্যাবের উপর আক্রমণ চালালে পরিস্থিতি স্বাভাবিক আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে র‍্যাব। পরে দেশীয় চাকুসহ দুজন আটক করে র‍্যাব।

এঘটনাকে কেন্দ্র করে কুঠিবাড়ী এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।গ্রেফতারের ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।নাম প্রকাশ না করা শর্তে কুঠিবাড়ী এলাকার এক ব্যবসায়ী নেতা বলেন, সাদা পোষাকে র‍্যাব পরিচয়ে দুজনকে তুলে নিয়ে কুষ্টিয়ার পরিবর্তে পাবনার দিকে নিয়ে যাওয়ার সময় ভূয়া র‍্যাব ভেবে দোকানীরা একটু উত্তেজিত হয়েছিল।কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপের দিকে।তিনি আরো বলেন, ব্যবসায়ীরা আতঙ্কিত রয়েছে। গ্রেফতারের ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net