June 2, 2026, 3:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়

মেহেরপুর/ বিষ দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে স্বামীকে হত্যার অভিযোগে এ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) রাতে গাংনীর মালসাদহ থেকে তাকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
ঐ নারীর নাম রোজিনা খাতুন। তিনি গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম (২৭) মারা যান। স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে এমন অভিযোগে গাংনী থানায় মামলা করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম।
ওই মামলার প্রধান আসামি হিসেবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার (৮ মার্চ) রাতে পারিবারিক কলহের জেরে দেবীপুর গ্রামে শ্বশুরবাড়িতে সাইফুল ইসলাম তার স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে স্ত্রী আহত হন।
পরে শ্বশুরবাড়ির লোকজন সাইফুলকে নির্যাতন করে গাছের সঙ্গে বেঁধে মুখে বিষ ঢেলে দেয়। আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সাইফুলের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net