October 20, 2026, 5:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

বাংলাদেশ-ভারত অভিন্ন পরিবহন/বাংলাদেশের আয় বাড়তে পারে ১৭ শতাংশ

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাংলাদেশ ও ভারতের মধ্যে অব্যাহত পরিবহন ব্যবস্থা চালু হলে বাংলাদেশের আয় বাড়তে পারে ১৭ শতাংশ। ‘কানেক্টিং টু থ্রাইভ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিস অব ট্রান্সপোর্ট ইন্টেগ্রেশন ইন ইস্টার্ন সাউথ এশিয়া’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এক্ষেত্রে, আর ভারতের বাড়বে অন্তত আট শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যতম বড় বাধা বিভিন্ন ধরনের শুল্ক ব্যবস্থা। সাধারণভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গড় শুল্ক বৈশ্বিক গড়ের দ্বিগুণের চেয়েও বেশি। পূর্বেকার এক বিশ্লেষণে ধারণা করা হয়েছিল, দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি হলে ভারতে বাংলাদেশের রফতানি একলাফে ১৮২ শতাংশ বাড়তে পারে এবং বাংলাদেশে ভারতের পণ্য রফতানি বাড়তে পারে ১২৬ শতাংশ।
বিশ্লেষণে আরও দেখা যায়, দুই প্রতিবেশীর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বহুগুণ বাড়বে। সেক্ষেত্রে ভারতে বাংলাদেশের রফতানি ২৯৭ শতাংশ এবং বাংলাদেশে ভারতের রফতানি ১৭২ শতাংশ বাড়ার সম্ভাবনার কথা বলা হয়।
বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ হলো ভারত, নেপাল, ভুটান ও পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর জন্য কৌশলগত প্রবেশদ্বার। আঞ্চলিক বাণিজ্য, ট্রানজিট ও লজিস্টিক নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এ অঞ্চলের অর্থনৈতিক পাওয়ারহাউজও হয়ে উঠতে পারে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল পরিবহন ব্যবস্থা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তকে আরও স্থূল করে দিচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net