March 18, 2026, 5:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মুদি ব্যবসায়ী নিহত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ আরিফ (৫২) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের রেল গেটের অদূরে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ আরিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে চুয়াডাঙ্গা রেল বাজার সংলগ্ন রেল গেটের অদূরের রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল লতিফ। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ।
নিহত আব্দুল লতিফের শ্যালক টুটুল মোল্লা জানান, আব্দুল লতিফ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিভিন্ন রোগে আক্রান্তও ছিলেন তিনি। সকালে খাবার খাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে স্টেশনের দিকে আসেন।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার একেএম ইউসুফ পলাশ জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি করে। পরে স্টেশন ত্যাগ করে যাওয়ার সময় রেল লাইনের উপর হেঁটে যাওয়া আব্দুল লতিফকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net