March 19, 2026, 4:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

সুন্দরবনে বাঘিনীর মরদেহ উদ্ধার, বার্ধক্যজনিত মৃত্যু বলে ধারনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সুন্দরবন শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পাশ থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বনজীবীরা বাগেরহাটের ধনচেবাড়িয়ার চর এলাকায় মৃত বাঘটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
জানা গেছে, মৃত মাদী বাঘটি লম্বায় প্রায় ৭ ফুট। বয়স আনুমানিক ১৫ বছর।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নুল আবেদীন, এ ঘটনা জানান।
তিনি জানান, মৃত বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।ধারণা করা হচ্ছে, মাদী বাঘটি বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে শনিবার সকালে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে গত বছরের ৩ ফেব্রæয়ারি শরণখোলা রেঞ্জের ছাফড়াখালী এলাকা থেকে একটি বাঘিনীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেটির শরীরের পেছন দিকে কুমিরে খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net