March 19, 2026, 5:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

কুষ্টিয়ায় অটিষ্টিক শিশুদের মাঝে ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কুষ্টিয়ায় অটিষ্টিক শিশুদের সাথে সময় কাটান ও তাদেরকে চকোলেট ও মিষ্টি উপহার দিয়েছেন।
রবিবার দুপুরে কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের অধীনে গড়ে ওঠা অটিজম শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার’ পরিদর্শন করেন।
এসময় তিনি শিক্ষক ও অভিাববকদের সাথেও কথা বলেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বেগম স্কুলটির বিভিন্ন কার্যক্রম তুরে ধরেন। তিনি জানান, আমাদের প্রতিষ্ঠানটিতে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে ও ১০ জন শিক্ষক কর্মচারী আছে।
স্বল্প কথায় খালেদ মাহমুদ সুজন বলেন অটিজম যেহেতু অনিরাময় যোগ্য রোগ, তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে। অটিষ্টিক শিশুরা যেন এখান থেকে সুস্থ্য হয়ে উঠতে পারে এর ব্যাবস্থা করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, অটিজম এখন বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, তবে এসব বিষয় নিয়ে অনেক কাজও করছে সরকার।তবে বাচ্চা অটিজমে আক্রান্ত হলে বুঝতে পারলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ অটিজম স্কুলে দিলে ভাল ফল পাওয়া যায়। বাংলাদেশে এ বিষয়ে অনেক কাজ হচ্ছে, মানুষও সচেতন হচ্ছে কিন্তু মন্থর ভাবে।
সকলকে আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। ছোট পরিসরে শুরু করেছেন। আগামীতে আরও বড় পরিসরে যাবে। আমাদের সবারই দায়িত্ব আছে তাদের সুস্থ্য করতে এবং তাদের পাশে দাঁড়াতে। এছাড়াও সরকারী বেসরকারী কিংবা বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net