April 14, 2026, 7:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

খোকসায় এক পরিবারের ৮ জন করোনা পজেটিভ

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় এক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের ৮ জনের একযোগে করোনা পজেটিভ ধরা পরেছে। এর আগে এ পরিবারের আরো অপর দুই সদস্যের করোনা ধরা পরে।
রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান দৈনিক কুষ্টিয়া কে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, একতার পুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা হবিবর রহমান হবির ছোট ভাই ও তার স্ত্রী সম্প্রতি করোনা আক্রান্ত হন। পজেটিভ রোগীর সংস্পর্শে থাকা এই পরিবারের অপর ৮ সদস্যে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে চেয়ারম্যানের পরিবারের এক শিশু ও বৃদ্ধসহ সবার করো পজেটিভ রিপোর্ট পাঠানো হয়।
একই পরিবারের ৮ সদস্যের মধ্যে রয়েছেন একতারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি, তার বাবা দেলবর রহমান, মমতাজ সুলতানা, সরমিলি, শেফা আক্তার, রহিদুল, শরিফুল ও শিশু রোহান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত চেয়ারম্যানসহ তার পরিবারের অনেকের মধ্যে করোনার উপসর্গ নেই। এ পর্যন্ত উপজেলায় ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের করোনা কেয়ার ইউনিট ও বাড়িতে আইসুলেশনে রয়েছেন ১৯ জন। আর মৃত্যু বরণ করেছেন ৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net