July 15, 2026, 1:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

খোকসায় বিয়ের উদ্দেশ্যে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

হুমায়ুন কবির, খোকসা/ 

কুষ্টিয়ার খোকসায় বিয়ের উদ্দেশ্যে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। স্কুলছাত্রীর বাবা ইউনিয়ন পরিষদের মেম্বারসহ ৪জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ এরমধ্যে একজনকে আটক করেছে।

খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেছেন, ২৪ মার্চ দুপুরে করা মামলা নং- ১৫। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ এবং ৩০। পুলিশ এজাহারভূক্ত ৩নং আসামী মহসীন হোসেনকে গ্রেফ্তার করেছে। বাকীদের ধরতে অভিযান চলছে। অপহৃত মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি ঘটে, গত ১৬ মার্চ রাত সাড়ে ৮টার দিকে। খোকসা আমবাড়ীয়া গ্রামের ওই ছাত্রীকে নিজ বাড়িতে টয়লেটের সামনে থেকে তুলে নিয়ে যান ওই গ্রামের যুবক রাজিব মোল্লা (২৬) ও তার সহযোগীরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিয়ে করার উদ্দেশ্যে তুলে নিয়ে যায় বলে মেয়ের বাবা জানিয়েছেন। পরে স্থানীয়দের চাপের মুখে মেয়েকে রাত সোয়া ১২টার দিকে খোকসা উপজেলা হাসপাতালের সামনে রেখে যায়। এ নিয়ে পরদিন গ্রামে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম নয়নের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। তাতেও কোন সমাধান হয়নি। মোড়লরা সময় ক্ষেপণ করতে থাকে। শেষ পর্যন্ত মেয়ের বাবা বুধবার অভিযোগ নিয়ে যান ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্পে। সেখান থেকে থানায় গেলে মামলা রেকর্ড করা হয়। মামলার আসামীরা হলেন, রাজিব মোল্লা (২৬), ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম নয়ন, মহসীন হোসেন ও মতিন শেখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net