March 13, 2026, 8:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

ব্যবসায়ীদের ধৈর্য ধারনের অনুরোধ কুষ্টিয়া জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা মহামারী ঠেকাতে সরকারী জারি নিয়ম না ভাঙতে ব্যবসায়ীদের ধৈর্য ধারনের অনুরোধ কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন যা কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে সবই জনস্বার্থে। জনগনের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার ব্যবসায়ী নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
জেলা প্রশাসক বলেন সরকার সারা বিশে^র সাথে তাল মিলিয়ে করোনা প্রতিরোধে সকল কর্মকান্ড করে যাচ্ছে। তাদের দেখানো সকল কিছু অনুসরণ করে যাচ্ছে। কোন কিছুই কারো উপর আরোপ করা হচ্ছে না। সকল সিদ্ধান্তই স্বাস্ব্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে নেয়া হচ্ছে।
ব্যবসায়ী নেতাদের দেয়া বক্তব্য ধরে তিনি বলেন দোকান-পাট বন্ধ এবার হয়তো বেশী দিন স্থায়ী হবে না। সরকার এ বিষয়ে সহানুভুতিশীল।
তিনি ব্যবসায়ীদের অনুরোধ জানান দোকান পাট খুলে দেয়ার দাবিতে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মৃণাল কান্তি দে, এডিএম সিরাজুর ইসলাম, এডিসি (রাজস্ব) ওবায়দুর রহমান, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজি রবিউল ইসলাম, সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, লকডাউনের প্রথম দিন থেকেই ব্যবসায়ীদের কিছু অংশ শহরে রাস্তায় নেমে লকডাউন বিরোধী তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net