April 29, 2026, 8:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

ইবি ক্যাম্পাসে ভ্যান ছিনতাই, সিসি ফুটেজ দেখতে আইসিটি সেলকে তলব

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে দিন দুপুরে এক বৃদ্ধকে মারধর করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অমানবিক এ ঘটনা তদন্তে গুরুত্বের সাথে মাঠে নেমেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের আইসিটি সেলকে তলব করেছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করতে।

ঘটনার শিকার কালু মন্ডল (৭০) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দিয়েছেন।

থানার ‍ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কালু মন্ডল (৭০) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শীতলীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, ৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক ব্যাক্তি ভ্যানে উঠে ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। পুরো বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে এক পর্যায়ে স্কুলের দিকে নিয়ে যায়। পাশের মেহগনি বাগানের দিকে যায় ওই ব্যাক্তি। এরপর একশত টাকার একটি নোট দিয়ে ভাড়া নিতে বলে। এসময় ভাড়া নিতে গেলে সুযোগ বুঝে পেছন থেকে ওই ব্যাক্তি কালু মন্ডলের ওপর হামলে পড়ে। পরে জ্ঞান ফিরলে তিনি দেখেন ওই লোক এবং ভ্যান নাই।

‍ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যান চালিয়েই সংসার চলতো কালু মন্ডলের। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্যান উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেছেন, লকডাউনের কারণে বন্ধ থাকায় সিসি ফুটেজ দেখতে বিলম্ব হচ্ছে। আইসিটি সেলকে ডেকে পাঠানো হয়েছে। তারা আসলেই সিসি ক্যামেরাগুলোর ফুটেজ দেখা হবে। এ ব্যাপারে তদন্তের দায়িত্বে থাকা পুলিশের এস আই শাখাওয়াত হোসেন বেশ তৎপরতা দেখাচ্ছেন। ফুটেজ পেলে ছিনতাইকারী সনাক্ত করতে ঘটনার শিকার ভ্যানচালককেও নিয়ে আসা হবে বলেন প্রক্টর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net