July 29, 2026, 4:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব

গড়াই রেলব্রিজে স্লিপারের আগুন/ নেভালো ফায়ার কর্মীরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার গড়াই রেলব্রিজের স্লিপারে লাগা আগুন লাগার ঘটনা ঘটেছে।  খবর পেয়ে আগুন নিভিযেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমারখালীর স্টেশন অফিসার আব্দুল হালিম জানান,  বৃহস্পতিবার  সকাল সাড়ে ৭টার দিকে রেল লাইনে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। সেখান থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গড়াই রেলব্রিজের পশ্চিম প্রান্তে প্রথম গার্ডারের পর একটি স্লিপারে আগুন জ্বলতে দেখি। প্রথমে ফায়ার এক্সটিংগুইশার বাস্ট করে নেভানোর চেষ্টা করি। কাজ না হওয়ায় পাইপ লাগিয়ে পানি দিয়ে নিভিয়ে ফেলি। আব্দুল হালিম বলেন, আগুনে পুড়ে একটি স্লিপারের কিছুটা ক্ষতি হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানিয়েছি।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া রেল স্লিপার বদলে দেয়া হয়েছে। লকডাউনের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় দু-একটি মাল ট্রেন চলাচল করছে। তিনি বলেন, রেল চলাচলে কোন সমস্যা হয়নি। এখন স্বাভাবিক আছে। তবে, আগুনের এ ঘটনার প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের পার্মাানেন্ট ওয়ে ইনস্পেক্টর (পিডব্লিউআই) স্থানীয় থানায় মামলা করবেন বলেও জানান শাহীদুল।

কীভাবে এ আগুন লাগলো? কোন নাশকতার চেষ্টা কি-না? তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে, কুষ্টিয়ার কুমারখালীর থানার ওসি মজিবর রহমান বলেন, ফায়ার কর্মীরা তাকে জানিয়েছেন ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে স্লিপারে আগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net