May 29, 2026, 9:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

কুষ্টিয়ায় সমলয়ে উচ্চ ফলনশীল বোরো চাষ

জাহিদুজ্জামান/

মুজিব শতবর্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষ হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায়। সেখানকার ৬৫ জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিতে ৫০ একর জমিতে একযোগে উচ্চ ফলনশীল বোরো ধান রোপণ করা হয়েছে। এ বছরের ২৭ থেকে ৩১ জানুয়ারি একযোগে যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করা হয়। এর আগে কৃষকরা রাইস ট্রান্সপ্লান্টারের ট্রেতে বীজ বপণ করেন। একযোগে ৫০ একর জমিতে পুরো চাষাবাদ করা হচ্ছে আধুনিক যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে। মেশিনের সাহায্যে আগাছা নিড়ানো হচ্ছে, কীটনাশক দমন হচ্ছে আইপিএম পদ্ধতিতে। পরিমিত সার এবং সেচ দেয়া হচ্ছে আধুনিক পদ্ধতিতে।
মিরপুর উপজেলার আমলা-খয়েরপুর গ্রামে ৪ এপ্রিল এই প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জাহিদুল আমিন। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ^াস, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র সেন। কৃষকদের প্রশিক্ষণ হিসেবে কৃষি যান্ত্রিকীকরণের পাইলট প্রকল্প ৫০ একরের সমলয় চাষ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
কৃষিবিদ মো. জাহিদুল আমিন সাংবাদিক জাহিদুজ্জামানকে বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ হচ্ছে। সরকার কৃষিকে যান্ত্রিকীকরণে বদ্ধ পরিকর। সারাদেশে আধুনিক কৃষিযন্ত্র সমবায় ভিক্তিক কৃষকদের অর্ধেক ভর্তুকিতে দেয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের দিকে ধাবিত হবে বলেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net