June 2, 2026, 7:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

জ্ঞান ফিরেছে ৫ জনেরই, স্থানীয় পাউডারের শরবত খেয়েছিল তারা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে ওরস্যালাইন ও স্থানীয় এক ধরনের পাউডার মিশিয়ে শরবত করে খেয়ে জ্ঞান হারানো একই পরিবারের ৫ জনের সবারই জ্ঞান ফিরেছে। তারা ডাক্তারকে জানিয়েছে প্রচন্ড গরমে বাড়ির পাশের দোকার থেকে তারা ওরস্যালাইন রাসনা নামের একটি পাউডার কিনে দুটোর মিশ্রণ ঘটিয়ে শরবত বানিয়ে খেয়েছিল।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেহেরপুর জেলার সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহাবুব এ খোদা জানান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান ঐ গ্রামের সিরাজুল ইসলামের ৮ বছর বয়সী নাতি ছেলে শানজিম রহমান রাত ৮ টার দিকে বাড়ির পাশের মেহেরাজের দোকান থেকে ওরস্যালাইন ও রাসনা পাউডার কিনে আনে। দুটোর মিশ্রণ ঘটিয়ে ৫ গøাস শরবত বানায় এবং পান করে। পান করার কিছুক্ষণ পরই হঠাৎ তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে পাশর্^বতী জেলা চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি করে।
তারা হলেন সিরাজুল ইসলাম (৫০), তার স্ত্রী রেবেকা খাতুন (৪০), তার দুই সন্তান মৌসুমী খাতুন (২৬) ও রিফাত আলী (১৪) এবং মৌসুমির ছেলে শানজিম রহমান (৮)।
সকালে জ্ঞান ফেরে কিশোর রিফাতের। সে সাংবাদিকদের জানায় মিশ্রণটি পান করার কিছুক্ষণ পর মাথা ঝিনঝিন করে জ্ঞান হারিয়ে যায় সবার। এরমধ্যে শানজিম ও মৌসুমি খাতুনের কয়েকবার বমিও হয়।
চিকিৎসক মাহাবুব এ খোদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ দুটোর যে কোন একটি অথবা দুটো থেকেই কোন বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। পর্যায়ক্রমে তাদের সবর্শেষ জন সিরাজুল ইসলামের জ্ঞান ফেরে শুক্রবার বেলা ১২টার দিকে। তাদেরকে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালেই ভর্তি করে রাখা হয়েছে।
তারা সবাই এখন আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net