March 13, 2026, 10:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

ধর্ম ব্যবসায়ী হেফাজতকে অচিরেই এদেশের জনগন প্রত্যাখান করবে/মাহবুব উল আলম হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ধর্মাশ্রয়ী সব রাজনৈতিক দলেরই একই চরিত্র। এক্ষেত্রে জামাতে ইসলাম ও হেফাজতে ইসলামের কোন প্রভেদ নেই। তিনি বলেন ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা পরিচালনাকরীদের ও তাদের সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে প্রতিরোধ করা হবে।
শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের প্রেস ব্রিফিংয়ে সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন হেফাজত সুবিধাবাদী সংগঠন। এরা যা কিছু করে ধর্মের নামে করে এবং সুবিধা লাভের আশায় করে। হেফাজত নেতাদের চরিত্র জাতি এখন জেনে গেছে। এদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজ হেফাজতীদের অচিরেই প্রত্যাক্ষান করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ দরিদ্র তা নিয়ে যা বলেছেন সে বিষয়টি আমাদের উল্লেখ্য নয়। বাংলাদেশ এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ভারতের অর্থনীতির এগিয়ে যাওয়ার ধরন এটা মোটেই বলে না যে তারা বাংলাদেশের চেয়ে বেশী এগিয়ে যাবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামানস্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক, আসগর আলী, টেজ্রারার  অজয় সুরেকা প্রমুখ।
পরে পুলিশ ও আনসারদের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণ শেষে মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চে প্রেসব্রিফিংয়ে অংশ নেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net