June 9, 2026, 6:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ক্যামেরাসাংবাদিককে পুলিশী নির্যাতনের প্রতিবোদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুমারখালী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়। সেখানে নির্যাতনকারী পুলিশ অফিসার ওসি তদন্ত রাকিব হাসান, এসআই হাসান ও এসআই বিলকিসকে প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা।
গত বুধবার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়ায় দুই পক্ষে সংঘর্ষের সময় এটিএন বাংলার ক্যামেরাপার্সন নাজমুস হাসিবকে আটক করে পুলিশ। এটিএন বাংলার জেলা প্রতিনিধি কেএইচ তুহিন আহমেদ বলেন, গাড়িতে তুলেই পুলিশ হাসিবকে নির্যাতন শুরু করে। পরে কুমারখালী থানায় এনে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুরী দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা থানায় রাতভর অবস্থান কর্মসূচি পালন করে।
পরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি কেএইচ তুহিন আহমেদ, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন ও স্থানীয় দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস বক্তব্য দেন।
এদিকে দুপুর ২টায় ক্যামেরা সাংবাদিক নাজমুস হাসিবকে কুমারখালী আমলী আদালতে উপস্থাপন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। পরে অসুস্থ হাসিবকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net