March 10, 2026, 6:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

বিশ্বকাপ যেখানেই হোক, আয়োজক ভারত

দৈনিক কুষ্টিয়া র্স্পোটস ডেস্ক/
করোনা পরিস্থিতি উন্নতি না ঘটলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থান পরিবর্তন হতে পারে। তবে স্থান যেখানেই হোক আয়জোক ভরাতই থাকবে। এমনটা জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মহাব্যবস্থাপক ধিরাজ মালহোত্রা। ভারতে না হলে, প্রাথমিকভাবে আরব আমিরাতকেই ভাবা হচ্ছে বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে। আগামী অক্টোবরে হওয়ার কথা রয়েছে এ আয়োজনটি।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সামনে কী হবে তা এখনই বলা কঠিন। তবে সম্ভাব্য পরিকল্পনা হলো বিশ্বকাপ আরব আমিরাতেও হতে পারে। যদিও আয়োজক থাকবে বিসিসিআই-ই।’
করোনার সংক্রমণ অধিক হারে বেড়ে যাওয়ার আগে বিশ্বকাপের জন্য নয়টি ভেন্যু চূড়ান্ত করেছিল বিসিসিআই। সেই শহরগুলো হলো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ এবং লখনৌ। আপাতত এ পরিকল্পনা ধরেই এগুনো হবে জানালেন ধিরাজ।
তার ভাষ্য, ‘আমাকে টুর্নামেন্টের অন্যতম পরিচালক করা হয়েছে। তাই আমি সম্ভাব্য সবকিছুই করছি যেন এটি ভারতে আয়োজন করা যায়। আমরা আপাতত সবকিছু স্বাভাবিক ধরেই ভাবছি। পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় চলে গেলে আমরা আইসিসির সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবো।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net