March 14, 2026, 6:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

পণ্য কিনে প্রতারিত হলে অভিযোগ করুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ভোক্তা-অধিকারের বিশেষ সেবা সপ্তাহ চলছে। ৩০ এপ্রিল-০৬ মে ২০২১ সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া বাজার তদারকি ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট সকলকে কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভোক্তা বাতায়ন হট-লাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
৪ মে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কুমারখালী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এসময় সকল ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা ও অনুরোধ জানানো হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়াও কুমারখালী উপজেলার মনোহরপুর, নন্দলালপুর, আলাউদ্দিন নগর ও দবিরমোল্লা গেট এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।  জেলা পুলিশ কুষ্টিয়া, উপজেলা প্রশাসন কুমারখালী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা চেম্বার অব্ কমার্স এর সহায়তায় এসব কার্যক্রম পরিচালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net