October 13, 2026, 12:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলা নববর্ষকে ঘিরে কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ, আর দিনব্যাপী নানা আয়োজনে মেতে ওঠেন সব শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয় একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ, পুতুল এবং লোকজ সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ সদস্য সচিব ইঞ্জিনের জাকির হোসেন সরকারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা। তারা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন করার আহ্বান জানান।
শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশন করেন। বিশেষ করে লালন সংগীত, বাউল গান এবং লোকসংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
দিনব্যাপী আয়োজনে ছিল গ্রামীণ মেলা, পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন এবং শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। নারীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য, তারা ঐতিহ্যবাহী শাড়ি ও সাজে উৎসবে নতুন মাত্রা যোগ করেন।
নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন।
উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে কুষ্টিয়াবাসী নতুন বছরকে বরণ করে নেয় নতুন আশা ও প্রত্যাশা নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net