March 14, 2026, 11:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

কুমারখালী শিলাইদহ ইউনিয়নের রাস্তার গাছ কাটল চেয়ারম্যানের ভাতিজারা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক :

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারী সড়কের ১৮ টি মেহগুনি গাছ কেটে নিয়েছে স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের ভাতিজারা। কাটা গাছ গুলোর আনুমানিক বাজার মূল্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা। কাটার অপেক্ষায় আছে আরো ৮ টি গাছ। তবে গাছ গুলো বিক্রি করা হয়েছে মাত্র আশি হাজার টাকায়।

 

ঘটনাটি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রসাইমোড় টু কুঠিবাড়ি গ্রামীণ সড়কে ঘটেছে। সাবেক চেয়ারম্যান মৃত হামিদুর রহমানের ভাতিজারা হলেন হানিফের ছেলে উজ্জল ও ফাকের এর ছেলে রকি।

 

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, রসাইমোড় সড়কের মেহগুনি গাছ কাটছেন কয়েকজন শ্রমিক। কাটা ৮ থেকে ১০ টা গাছ মাটিতে পরে আছে। কাটা বেশকিছু গাছ ইতিমধ্যে সড়িয়ে নেওয়া হয়েছে। গাছের ডালপালা গুলো সেলোইঞ্জিন চালিত করিমন গাড়িতে নেওয়া হচ্ছে।

 

এসময় গাছকাটা শ্রমিক রফিক বলেন, হামিদুর চেয়ারম্যানের ভাতিজা উজ্জল ও রকির নিকট থেকে সড়কের গাছ গুলো কেনা হয়েছে। গাছ গুলো আশি হাজার টাকায় কিনেছে শিলাইদহের আড়পাড়ার আজিজ মিস্ত্রি। আমরা তার লেবার হিসেবে গাছ কাটছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে ১৮ টি গাছ কাটা হয়েছে। কিছু সড়িয়ে নিয়েছি। কিছু পরে আছে মাটিতে। বাকী গুলোর কাটাকাটি চলছে।

 

গাছ কাটার বিষয়ে চেয়ারম্যানের ভাতিজা উজ্জল উগ্র মেজাজে বলেন, গাছ গুলো আমরা লাগিয়েছি। আমরা কাটছি। কার কি করার আছে।

 

উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ভূমি অফিসের স্টাফ পাঠিয়েছি। পুলিশকেও গাছ গুলো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ইউএনও’র কাছ থেকে অবহিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা গোলাম সরোয়ার মুঠোফোনে বলেন ঘটনাস্থলে এসেছি। সড়কের পাশের বেশকিছু গাছ কাটা হয়েছে। ম্যাপ ধরে দেখা হচ্ছে গাছ গুলো সড়কের কিনা।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net