February 28, 2026, 7:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

খোকসায় পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, খোকসা/

“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ” এ প্রতিপদ্য কে সামনে রেখে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় একদিনের কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (২ জুন) কুষ্টিয়া খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যশোর জেলা পাট দপ্তরের সহকারী পরিচালক নিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়াল মাধ্যমে সচিবালয় থেকে অংশগ্রহণ করেন পাট অধিদপ্তরের যুগ্ন সচিব মোঃ জিল্লুর রহমান।

 

উপজেলার ৯’ টি ইউনিয়ন থেকে আগত প্রসিদ্ধ ১’ শ জন পাট চাষী ও কৃষক দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা কৃষি প্রশিক্ষক ড. মোঃ আবুল হায়াত ও খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।

 

জেলা মূখ্য পাট পরিদর্শক মো: সোহরাব উদ্দিন এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে সঠিক সময়ে চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করলে আমরা কৃষকদের কাছ থেকে ভাল পাট ও পাটবীজ পেতে পারি।


তিনি কৃষকদের আরো বলেন, আপনারা নিজেরাই একজন বিজ্ঞানী। আপনাদের এই বিজ্ঞানসম্মত কৃষি উৎপাদনমুখী জীবনে আমাদেরকে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হচ্ছে।
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর মাঝেও পাট বিভাগের ছাড়াই স্থানিয় কৃষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করায় সকলকে অভিনন্দন জানানো হয়।

দিন ব্যাপী প্রশিক্ষণ বিকাল সাড়ে চারটায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net