October 18, 2026, 5:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে

সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

জহির রায়হান সোহাগ/

চুয়াডাঙ্গার জীবননগরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহতের নাম শফিকুল ইসলাম (৩৫)। তার বাড়ি জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে। সে একই গ্রামের স্কুলপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

 

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।  মুহূর্তেই তার মরদেহ নিয়ে বাড়ি চলে যান স্বজনরা। 

 

নিহতের পরিবারের লোকজান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের একটি আম বাগানে আম বহনকারী ক্যারেট আনতে যান শফিকুল।  ক্যারেটের মধ্যে আগে থেকেই ছিল একটি বিষধর সাপ।  সে ক্যারেটটিতে হাত দিতেই ওই বিষধর সাপটি তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা।  তাকে উদ্ধার করে নেয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।  বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগে মারা যান শফিকুল ইসলাম। 

 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net