October 11, 2026, 11:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

সিগারেটের দাম বাড়লো

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, ‘সর্বনিম্ন ধাপে প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৩৯ টাকা এবং এর সঙ্গে ৫৭ শতাংশ সম্পূরক শুল্ক যোগ করার প্রস্তাব করছি। মাঝারি ধাপের ১০ শলাকা সিগারেটের দাম ৬৩ টাকা এবং উচ্চ ধাপের ১০ শলাকা সিগারেটের দাম ১০২ টাকার প্রস্তাব করছি।’
এ ছাড়া, প্রিমিয়াম স্ল্যাবের ১০ শলাকা সিগারেটের দাম ১৩৫ টাকা এবং এই তিন ধাপের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হিসেবে ৬৫ শতাংশ যোগ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
ফিল্টার ছাড়া হাতে বানানো বিড়ির ২৫ শলাকার বর্তমান দাম ১৮ টাকা চালু রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ১২ শলাকা ৯ টাকায় ও ৮ শলাকা ৬ টাকা দামের সঙ্গে প্রতি ক্ষেত্রেই ৩০ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান আছে।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির বিদ্যমান দাম ১৯ টাকা অব্যাহত রাখার প্রস্তাব করছি। আর ১০ শলাকা বিড়ির দাম ১০ টাকা, যেখানে উভয় ক্ষেত্রেই ৪০ শতাংশ সম্পূরক শুল্ক অপরিবর্তিত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net