April 27, 2026, 10:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯

সারাদেশে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে ইন্টারনেট

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

শহর ছাড়িয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যায়ে তথা গ্রামেও পৌঁছে গেছে। তবে মান ও দামের দিক থেকে অনেক তারতাম্য রয়েছে। গ্রাম ও শহরে ইন্টারনেটের দামের তারতম্য নিরসনে পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি।

 

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, সারাদেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট দাম একই থাকবে। প্রত্যন্ত এলাকাসহ পুরো দেশ ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে।

 

 

জানা গেছে, আগামীকাল রোববার বেলা ৩টায় অনলাইনে প্রেস বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রামেও সহজলভ্য করার বিষয়েও ঘোষণা আসতে পারে।

 

 

২০১৯ সালের ১২ মার্চ ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘এক দেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না।

 

এদিকে চলতি বছরেই দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছে সরকার। বর্তমানে দেশের প্রায় তিন হাজার ৮০০ ইউনিয়নে এরই মধ্যে হাইস্পিড ফাইবার অপটিক কেবল কানেক্টিভিটি পৌঁছে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net