March 13, 2026, 4:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

পাত্তাই পেল না শেখ জামাল

স্পোর্টস ডেস্ক/

প্রথম ৪ ম্যাচে (৫, ৫, ৩ ও ১৬) রান পাননি। পঞ্চম ম্যাচে এসে হাসলো তার ব্যাট। আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে রান পেলেন প্রাইম ব্যাংক অধিনায়ক এনামুল হক বিজয়। তার ব্যাটিংয়ের সামনে পাত্তাই পেলো না শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বড় দলের তকমা আঁটা শেখ জামালের বিপক্ষে মঙ্গলবার বিকেলে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৩৫ রানের এক কার্যকর ইনিংস। খুব যে আহামরি খেলেছেন, অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন, টি-টোয়েন্টি ইনিংস যেমন বাহারি শটসে ভরা থাকে- তেমন নয়। ৩৩ বলে সাজানো ইনিংসে তিনটি ছক্কার মার ছিল কেবল।

কিন্তু সবচেয়ে বড় কথা, দুই ওপেনার রনি তালুকদার আর তামিম ইকবাল দলকে অনেকদুর এগিয়ে দেয়ার পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে সতর্কতার সাথে তৃতীয় উইকেটে জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন বিজয়; কিন্তু মধ্য তিরিশে ওয়েল সেট অবস্থায় জয় থেকে মাত্র ৩ রান দুরে থাকতে লেগস্পিনার তানভির হায়দারের বলে আউট হয়ে ফিরে আসেন প্রাইম ব্যাংক অধিনায়ক।

অর্থাৎ আগের দিন মোহামেডানকে হারিয়ে আকাশে ওড়া শেখ জামালের বিপক্ষে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরা হয়নি তার। তবে তার দল প্রাইম ব্যাংক ম্যাচ জিতেছে ৭ উইকেট এবং খেলা শেষ হয়েছে ৩ বল আগে। বিজয়ের সঙ্গী মিঠুন ১৯ বলে ২১ রানের হা না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

এর আগে রনি তালুকদার আর তামিম ইকবাল প্রথম উইকেটে ৯.২ ওভারে ৬৯ রানের বড় জুটি গড়ে প্রাইম ব্যাংককে অনেকদুর এগিয়ে দেন। রনি তালুকদার ৩৪ বলে দুই ছক্কা ও চার বাউন্ডারিতে ৪৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে হন ম্যাচ সেরা। নিজেকে হারিয়ে খোঁজা তামিম সে তুলনায় ছিলেন অনেক স্লথ । ২৩ রান করতে খেলেছেন ২৭ বল।

প্রথম সেশনে তিন পেসার রুবেল হোসেন (৪ ওভারে ২/২৮), মোস্তাফিজুর রহমান (৪ ওভারে ২/৩১) আর শরিফুল ইসলামের (৪ ওভারে ১/১৯) সাথে তিন স্পিনার অফস্পিনার নাহিদুল (৩ ওভারে ১/২২), লেগি অলক কাপালি (২ ওভারে ১/১০) ও অফস্পিনার নাইম হাসানের (৩ ওভারে ১/২০) সাঁড়াসি বোলিং আক্রমণে ২০ ওভারে ১৩৩ রানেই থেমে যায় শেখ জামাল।

আগেরদিন শেরে বাংলায় মোহামেডানের বিপক্ষে ছক্কার নহর বইয়ে দেয়া নুরুল হাসান সোহান আর জিয়াউর রহমান এদিন কিছুই করতে পারেননি। দু’জনই ব্যর্থতার ঘানি টেনেছেন। সোহান ০ আর জিয়া ১ রানে আউট হয়েছেন। ২৪ ঘন্টা আগে মোহামেডানের বিপক্ষে ৫ ছক্কায় ৩৪ বলে ৬৬ রানের হ্যারিক্যান ইনিংস খেলা শেখ জামাল অধিনায়ক সোহানকে খালি হাতি ফেরান প্রাইম ব্যাংক পেসার রুবেল হোসেন।

আর জিয়ার উইকেটি জমা পড়ে আরেক দ্রুতগতির বোলার শরিফুলের পকেটে। দুই ওপেনার সৈকত আলী (৩০ বলে ২৮) আর মোহাম্মদ আশরাফুলও (১২ বলে তিন বাউন্ডারিতে ১৬) সুবিধা করতে পারেননি। নাসিরও আউট হয়েছেন মাত্র ১১ রানে। সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন বাঁ-হাতি অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। তিনিও রান আউট হয়ে গেলে ১৩০’র ঘরেই আটকে থাকে শেখ জামাল। শেষ পর্যন্ত প্রমাণ হয় ওই স্কোর যথেষ্ঠ ছিল না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net