October 18, 2026, 6:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে

সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তারিক হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।  তারিক হোসেন সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে।   

 

তারিক হোসেনের বাবা গ্রামের জামান হোসেন জানান, প্রতিদিনের মত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল তারিক।  ঘুমন্ত অবস্থায় রাত ১২ টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।  পরে তার শারীরিক সমস্যা দেখা দিলে এলাকার এক ফার্মেসী থেকে তার শরীরে একটা সার্জেল গ্যাসের ইনজেকশন প্রয়োগ করা হয়।  তখন শরীর কিছুটা স্বাভাবিক হলেও ভোর ৪ টার দিকে আবার শারীরিক সমস্যা দেখা দেয়।  তখন তাকে নিয়ে ভর্তি করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে মারা যায় সে । 

 

তিনি আরও জানান, প্রথমে তাকে সাপে কামড় দেয়ার বিষয়টি আমরা বুঝতে পারেনি।  চিকিৎসক বিষয়টি জানিয়েছেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, তারিক হোসেনকে একটি বিষধর সাপ কামড় দিয়েছে। হাসপাতালে নিতে অনেক বিলম্ব করেছেন পরিবারের সদস্যরা।  সময় মতো হাসপাতালে নিলে তাকে সম্ভবত বাঁচানো যেত। 

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net