November 17, 2026, 3:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

এক বছর পরীক্ষা না দিলে ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

পরীক্ষা এক বছর না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আপনাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

 

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

 

 

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। তোমাদের সুস্থতা ও জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি।

 

 

তিনি আরো বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেয়ার। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ জন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি। টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net