April 17, 2026, 2:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

পরিত্যক্ত অবস্থায় বন্দুকের ৬০ পিচ মরিচা ধরা গুলি উদ্ধার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের ৬০ পিচ মরিচা ধরা গুলি উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রাম থেকে ওই গুলিগুলো উদ্ধার করা হয়। 

পুলিশ জানান,  বিকেলে জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাদিয়া খাতুন (১২) ও রবিউল ইসলামের মেয়ে সিমু খাতুন (৮) তাদের বাড়ির পাশের একটি আম বাগানে খেলছিল। এসময় তারা ওই বাগানের গর্তের ভিতর মাটির নিচে একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটটি তারা বাড়ি নিয়ে যায়।  পরে প্যাকেটটি খুলে অসংখ্য বন্দুকের গুলি দেখে বিষয়টি তারা পরিবারের সদস্যদের জানায়।  

সাদিয়া খাতুনের বাবা আব্দুল আজিজ জানান, বিষয়টি শুনে আমরা বাগানে গিয়ে প্যাকেটে মোড়ানো  গুলিগুলো দেখি। পরে আমরা পুলিশে খবর দিই। 

খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে  ৬০ পিচ মরিচা ধরা থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের গুলিগুলো পাবার পর তারা সেগুলো বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে গিয়ে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গুলিগুলো জীবননগর থানায় নেয়া হয়েছে। গুলিগুলো মরিচা ধরা। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের গুলি। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net