July 28, 2026, 5:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

দৌলতপুরে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে করোনাভাইরাসের মহামারীর কারণে গত বছরের মতো এবারও সীমিত পরিসরে
দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন করা হয়েছে ।
বুধবার(২৩জুন)সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলার মধ্যদিয়ে  কর্মসূচির শুরু হয়।
এরপর সকাল ৯টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
নেতা-কর্মীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন কুষ্টিয়া-১দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ । এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুর ইসলাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. টিপু নেওয়াজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান (আতিক),যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান (আনিস)
সহ অন্যান্যরা।
এসময় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একইস্থানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.শরিফ উদ্দিন রিমন ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net