October 23, 2026, 8:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

কুষ্টিয়ার চলমান লাকডাউন ১ জুলাই পর্যন্ত, সচেতনতার উপর জোরারোপ জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার চলমান কঠোর লাকডাউন ১ জুলাই পর্যন্ত বেড়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রবিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরে এক প্রজ্ঞাপন এর তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে সোমরার থেকে তিন দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছেঃ
সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানসমূহের শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনা তাদের আনা নেওয়া করতে হবে
সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শিল্প-কলকারখানা শপিংমল দোকান রেস্টুরেন্ট চায়ের দোকান বন্ধ থাকবে তবে কাঁচাবাজার নিত্যপ্রয়োজনীয় (মুদি) পণ্য দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে
জেলার অভ্যন্তরে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে যানবাহন এক্ষেত্রে থ্রি হুইলার সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি-নিষেধ আরোপকালীন সময় বন্ধ থাকবে
বিধিনিষেধ আরোপকালীন সময় সকল ধরনের সাপ্তাহিক হাট /গরুর হাট বন্ধ থাকবে
বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিনিউটি সেন্টার সহ সকল বিনোদন কেন্দ্র
অতি জরুরী প্রয়োজন ব্যতীত কোন ভাবে বাসার বাইরে বের হওয়া যাবে না জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এমনটাই বিধিনিষেধ আরোপ করা হয়েছে
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আইন শৃঙ্খলা ও জরুরী পরিসেবা খাদ্য দ্রব্য এাণ স্বাস্থ্য সেবা গনমাধ্যাম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়)ইন্টারনেট, টেলিফোন (সরকারি /বেসরকারি) বিদ্যুৎ পানি জ্বালানী ফায়ার সার্ভিস জরুরী পরিসেবা আওতা মুক্ত থাকবে এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
এদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম আবারো এই মহা দূর্যোগ মোকাবেলায় সর্বমহলের সহযোগীতা চেয়েছেন। তিনি বলেছেন এটি এমনই একটি পরিস্থিতি যেখানে কেউই সমস্যার বাইরে নয়। আক্রান্ত হবার সম্ভাবনা সবার সমান। সেখানে সবার সচেতনতাই পারে সবাইকে নিরাপদে রাখতে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net