September 2, 2026, 9:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

চুড়িওয়ালীর বেশে অপ্সরা সুহি..

দৈনিক কুষ্টিয়া,বিনোদন ডেস্ক/
বাবা-মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি। ঢাকার রাজপথই তার ব্যবসার একমাত্র পথ। হরেক রকম, বাহারী রঙের সব চুড়ি নিয়ে পথের ধারে বসে থাকতেও দেখা যায় তাকে। এখান থেকে যা আয় হয় তার নির্দিষ্ট একটি অংশ ব্যয় করে গরীব-দুঃখী ও পথশিশুদের জন্য। চলার পথে হঠাৎ এক বাঁকে তার জীবন পরিবর্তনের হাতছানি দেয় শুভ নামের এক ধর্ণাঢ্য যুবক। সুহি তাকে ফিরিয়ে দেয়। এখানেই গল্পটা শেষ হলে ভালো হত। কিন্তু গল্পের প্রয়োজনে এগিয়ে যেতে হয় আরও অনেক পথ। আসন্ন কোরবানির ঈদে এমনি জীবনঘনিষ্ঠ গল্পের নাটক নিয়ে অন্তর্জালে হাজির থাকবেন অভিনেত্রী অপ্সরা সুহি। নাটকটির নাম ‘চুড়িওয়ালী’। প্রকৃতি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা জিএম সৈকত। এখানে শুধু চুড়িওয়ালী নয়, একজন সংগ্রামী নারীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে অপ্সরা সুহি বলেন, ‘গতানুগতিকের বাইরের একটি গল্প চুড়িওয়ালী। আমার প্রথম শুটিং ছিল বেইলি রোডে। সাধারণ পোষাকে, রোদে পোড়া, কালো চেহারার মেকআপ নিয়ে চুড়ির ঝুড়ি সাজিয়ে যখন চুড়ি বিক্রির শুটিং করছিলাম অনেকে আমাকে সত্যিকারের চুড়িওয়ালী মনে করেছিল। ব্যাপারটি সত্যি অনেক ভালো লেগেছে। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।‘

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net