March 12, 2026, 7:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৪ জন করোনা শনাক্ত মৃত্যু -৭

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  শনাক্তের হার ৩৫ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।  এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ ৩ জন ও উপসর্গ নিয়ে তিন নারীসহ মারা গেছেন ৪ জন। 

 

 বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান। 

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১৪ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন, জীবননগরের ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘন্টায় ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২ হাজার ৩০৬ জন।  এ পর্যন্ত মারা গেছেন ৯৬ জন। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছে ১ হাজার ৯৫ জন। এরমধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৭১ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৪ জন।  এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net