February 28, 2026, 11:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ১৪ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৩ জন, শনাক্ত ৩০.৩০ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও চৌদ্দ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৮৫টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩ জন।
রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘন্টায় মারা যান ১৩। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৯ শতাংশ। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১৪ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের দু’জন জেলার খোকসা উপজেলা থেকে রবিবার রাতে ও ১ জন দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা শ^াস কষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন বলে তাপস কুমার সরকার জানান।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৫৯ জন। গতকাল ছিলেন ২৬৫ জন। আগের দিন ছিলেন ২৬১ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ২৪৩৯ জন। গতকাল ছিলেন ২২২৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ২৪৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net