February 28, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ঝিনাইদহে করোনাকালে ক্ষতিগ্রস্থ ’ ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়।

ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেস্তি উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ার“ল আজিম আনার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমান, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা নিউটন বাইন, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫’শ হতদরিদ্রদের মাঝে ৫’শ টাকা করে ২ লাখ ৫০ হাজার ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ’ ৫ টি পরিবারের মাঝে ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net