February 28, 2026, 8:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

কুষ্টিয়ায় গণটিকায় অব্যবস্থাপনা

জাহিদুজ্জামান/

করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। জেলায় ৬টি টিকাদান কেন্দ্রে আজও ছিলো উপচেপড়া ভিড়। পুলিশ ও স্বেচ্ছাসেবী থাকলেও মানুষের চাপে স্বাস্থ্যবিধি মানা হয়নি। এদিনও আগে সিরিয়াল পেতে ভোর থেকেই টিকা নিতে লাইনে দাড়ায়। তিনদিন ধরে দাড়ালেও টিকা নিতে পারেন নি বলে অভিযোগ করেন কুষ্টিয়া কলাকাকলী কেন্দ্রে আসা অনেকেই। তারা বলছেন সুরক্ষার জন্য টিকা নিতে আসা, কিন্তু যে ভিড়, এখান থেকেই করোনা হয়ে যেতে পারে। লিপি আক্তার বলেন, তিন দিন ধরে দাড়িয়ে আছেন। অনেকেই মেসেজ না পেলেও এসে আগে টিকা নিয়ে যাচ্ছেন। আমরা দাড়িয়েই থাকছি। রেজিষ্ট্রেশন করেই মোবাইলে বার্তা পাওয়ার আগেই টিকা নিতে চলে আসছেন মানুষ- এ কারণে বাড়ছে ভিড়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সবগুলো উপজেলায় ৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে তালিকা ধরে টিকা দেওয়া হচ্ছে। এজন্য আগ্রহীদের মোবাইলের বার্তা দিয়ে তার জন্য নির্ধারিত তারিখ জানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু মানুষ তা মানছেন না। মেসেজ না পেলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ লাইনে এসে দাড়াচ্ছেন। এ পর্যন্ত ৬ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টিকা মজুদ আছে। দ্বিতীয় ডোজ মুজদ রেখেই এবার প্রথম ডোজ দেয়া হবে। সেই হিসেবে এই টিকা ২০ হাজার জনকে দেওয়া যাবে। আরো টিকা আসবে বলেও জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net