October 31, 2026, 10:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি

খোকসায় প্রথমদিনেই সিনোফর্ম টিকা পেল ২২৮ জন

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথমদিনেই  চীনের সিনোফর্ম   টিকা পেল ২২৮ জন। রেজিষ্ট্রেশন করেছে ১৫ ‘শ এর বেশি।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা করোনা টিকা কেন্দে পূর্বঘোষিত এসএমএস দেওয়া ২’ শ জন ব্যক্তিকে করোনার টিকা নিতে আমন্ত্রণ জানানো হয়। সময় গড়িয়ে দুপুর দিকে করনা আগ্রহী ঠিকাদারদের অত্যাধিক ভুলের কারণে উপস্থিত ঈদের নতুন এসএমএসের মাধ্যমে গ্রহণ করে ২২৮ জন কে টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, বেশ কিছুদিন বিরতির পর পূর্বঘোষিত সরকারের সিদ্ধান্ত মোতাবেক ষাটোর্ধ সকল নাগরিকের করোনার টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় খোকসাবাসী আগ্রহ প্রকাশ করছে। প্রথম দিনেই এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ও সাড়া পাওয়া গেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকেই এসএমএস পাওয়ার সাপেক্ষে করোনার ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করার জন্য সকলকে পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন পরীক্ষায় মঙ্গলবার নতুন ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৪ জন হল। এই একই সময়ে ৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ দিয়ে করোনা আক্রান্ত হয়ে পূর্ণ সুস্থতা অর্জন করলেন ২৩০ জন। মঙ্গলবার কোন করোনা সনাক্ত ব্যাক্তি মৃত্যু বরণ না হলেও উপজেলায় এ পর্যন্ত মোট ১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জন মৃত্যুবরণ করেছে বলেও জানা গেছে।
বর্তমানে করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশন রয়েছেন ২৯৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন।

কঠোর লকডাউন এর ১৩ তম দিনে উপজেলাবাসী স্বাস্থ্য বিধি মানার কোন বালায় চোখে পড়েনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে মঙ্গলবার ও ৫ প্রতিষ্ঠান কে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও র্যাব-পুলিশ আর্মী ও আনসার ভিডিপি নিয়মিত টহল যথারীতি থাকলেও দোকানপাট এবং সকল হাটবাজার সাভাবিক খোলা ছিল। অন্যান্য দিনের থেকে আজকে রাস্তাঘাট ও বাজারে জনসমাগম বেশি ছিল। স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরতে দেখা যায়নি কাউকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net