October 31, 2026, 1:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ভেড়ামারায় শিশুকে ধর্ষণ ॥ ধর্ষক আটক

আব্দুল আলিম ভেড়ামারা//

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পুর্ব ভেড়ামারায় এঘটনা ঘটে। ধর্ষণ ঘটনায় অভিযুক্ত জিহাদ ওরফে ধলাকে (১৬) আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
জিহাদ ওই এলাকার আব্বাস আলীর ছেলে।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বয়স ৬ বছর। বাড়ির পাশে খেলা অবস্থায় জিহাদ ওরফে ধলা প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পুর্ব ভেড়ামারার তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই বাড়িতে কেউ ছিলো না। এঘটনায়        স্থানীয়রা থানায় খবর দিলে শিশুকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে কুষ্টিয়ায় সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত জিহাদ কে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
ওসি মজিবুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে অভিযোগ দিলে মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১০ তারিখ ১৬/৭/২১ ইং।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net