February 28, 2026, 7:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

খোকসা প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি জর্জ

হুমায়ুন কবির, খোকসা/
মহামারী করোনাভাইরাস এর অসহায়-দুস্থদের খাদ্যসহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার উপলক্ষে খাদ্যসহায়তা বিতরণ করলেন কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।
সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে দেড় শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, তেল, সাবান ও চাল খাদ্য ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও গোপগ্রাম পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখও।
এ সময় প্রধান অতিথি কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, করোনা মহামারীতে বেকার হয়ে পড়া অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদের আনান্দ ভাগাভাগি করে নিতে আজ (সোমবার) এ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
পরে কয়েক জনের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net