April 7, 2026, 3:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাস্তবতা, প্রতিশ্রুতি/পে-স্কেল বাস্তবায়ন কি প্রলম্বিত হচ্ছে? আরও প্রকট হচ্ছে বিদ্যুৎ সংকট: শহরে থেমে থেমে, গ্রামে বাড়ছেই লোডশেডিং সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক কুষ্টিয়ায় জ্বালানি সংকট/খুচরা বিক্রেতাদের সুযোগ গ্রহণ, অভিযোগ বাইকারদের বিরুদ্ধেও দোকানপট শপিং মল বন্ধের সময় সন্ধ্যা সাতটা নির্ধারিত কুষ্টিয়াতে সমাজসেবক নিলুফার এ্যানির স্মরণসভা/ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে : বক্তারা কুষ্টিয়ার সাড়ে ৪ হাজার লিটার ডিজেল অবৈধভাবে নামানো হচ্ছিল মেহেরপুরে ঝুলন্ত অধ্যাদেশ: ক্ষমতা ও রাজনীতির আইনি ক্রসফায়ারে আওয়ামী লীগ স্থগিত-বাতিলের ফাঁদে ইউনূস আমলের অধ্যাদেশ—কার্যকারিতা হারানোর পথে ২০টি সরকারি অফিসের সময় পরিবর্তন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট

খোকসায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
বন্ধুকে সাথে নিয়ে নানাবাড়িতে যাচ্ছিল দুই বন্ধু। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজনেই।  আহত দু’জন হলো, খোকসার কমলাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে অন্তর (১৮) ও খালেকের ছেলে সজীব (১৮)।
ঘটনাটি ঘটেছে উপজেলার বেতবাড়িয়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জুলাই) বিকাল সাড়ে চারটের সময় মোটরসাইকেল নিয়ে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এসময় সজীব (১৮) ও অন্তর (১৮) নামে দুইজন গুরুতর আহত হয়। সজীবের ডান পা ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শামীম মাহমুদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২জন হাসপাতালের জরুরি বিভাগে আসে। এদের মধ্যে সজীবের ডান পা ভেঙে যাওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যজন অন্তরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net