July 25, 2026, 1:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

৮ আগস্ট থেকে নিবন্ধন টিকা পাবেন ১৮ বছর বয়সীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে বয়সসীমার আরও কমানো হয়েছে। টিকা নিতে নিবন্ধন করতে সরকারি সুরক্ষা অ্যাপে ২৫ বছরের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ৮ আগস্ট থেকে ১৮ ও তদূর্ধ্ব বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি তাদের নিবন্ধন ৮ আগস্ট থেকে শুরু হবে। জাতীয় পরিচয়পত্র থাকলেই অনলাইনে নিবন্ধন করা যাবে। যাদের এনআইডি নেই তাদেরকে সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন।

এর আগে একাধিকবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নিতে বয়সসীমা ১৮ বছর করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছিলেন। গত ১৫ জুলাই তিনি বলেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কিনা। আমাদের টেকনিক্যাল কমিটিও জানিয়েছে, ১৮ বছর এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কিনা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net