September 12, 2026, 8:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুমারখালীতে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ৫’শ এর অধিক পরিবার পেলেন খাদ্য সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ৫০০ এর অধিক পরিবার খাদ্য সহায়তা পেয়েছেন । যারা সরাসরি খাদ্য সহায়তা নিতে পারছেন না। ৩৩৩ নম্বরে ম্যাসেজ অথবা ফোন দিলেই যাচাই করে তাদের কাছে খাদ্য সহায়তা নিয়ে হাজির হচ্ছেন ইউএনও। মঙ্গলবার বিকেলে নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ১১ জনের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
করোনা পরিস্থিতিতে লকডাউনে ক্ষতিগ্রস্থ উপজেলার অধিকাংশ মানুষ জেনে গেছেন ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। যেকারণে যারা প্রকাশ্যে সাহায্য চাইতে পারছেননা। তারা ম্যাসেজ অথবা কল দিচ্ছেন ৩৩৩ এ। নন্দলালপুর ইউনিয়নের ১১ টি পরিবার সাহায্যে চেয়ে ফোন দেন ৩৩৩ নম্বরে। এবং পরের দিন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি লবন, আধা কেজি সুজি ও ১ টা সাবান পৌঁছে দেন ইউএনও। এসময় নন্দলালপুর ইউপি চেয়ারম্যান মো. নওশের আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, হটলাইন থেকে ভুক্তভোগীদের মোবাইল নম্বর নিয়ে কল করে তাদের অবস্থা জেনে যাচাই করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন, কুমারখালীর কয়া ও নন্দলালপুর ইউনিয়ন থেকে বেশী খাদ্য সহায়তা চেয়ে ফোন করছে। ইতিমধ্যে ৬০০ এর অধিক কল অথবা ম্যাসেজ আমরা পেয়েছি এবং ৫০০ এর অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তিনি এই দুঃসময়ে কেউ যাতে কষ্টে না থাকেন, এ ব্যাপারে প্রশাসনকে সহায়তা করার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান। মানুষ কষ্টে আছে জানলে সঙ্গে সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net