September 10, 2026, 3:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ

কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুমারখালীর কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের নাজমুলের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন।
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। শুক্রবার (৬ আগস্ট) ভোর ৬ টা থেকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ঘটেছে এঘটনা।
প্রেমিক নাজমুল (২৫) নুরুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে এবং প্রেমিকা (২৪) কুষ্টিয়ার একটি পলিটেকনিকের ছাত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রেমিক নাজমুলের বাড়িতে বসানো হয়েছে সালিশ।এবিষয়ে ছেলে ও মেয়ের সাথে কথা বলতে দেওয়া হয়নি সাংবাদিকদের।
এতথ্য নিশ্চিত করে স্থানীয় মেম্বর শিহাব বলেন, দুজনই এলাকার। কয়েকমাসের প্রেম। শুক্রবার সকালে মেয়েটি দাবিতে ছেলের ঘরের দরজায় বসে অনশন করছে। আমরা পারিবারিকভাবে মিটমাটের চেষ্টা করছি।
সালিশে উপস্থিত প্রেমিকার অভিভাবক হিসেবে আতাউল নামের একজন বলেন, বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসেছি। বিয়ের ব্যবস্থা করা হবে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net