February 28, 2026, 12:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ

সর্বোচ্চ কুষ্টিয়ায়/খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ২৭ মৃত্যু, শনাক্ত ৭৮৬

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলা গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৮২৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৮৬ জনের।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ২০ জনের মৃত্যু হয় এবং ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার (১২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু রের্কড হয়েছে কুষ্টিয়ায়। সেখানে মারা গেছে ৯ জন। অন্যান্য জেলার মধ্যে যশোরে ৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ও ঝিনাইদহে ২ জন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।
নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ২৯২ জন। এ ছাড়া খুলনায় ১১৪, বাগেরহাটে ২১, যশোরে ১১২, ঝিনাইদহে ৬৯, সাতক্ষীরায় ৫১, চুয়াডাঙ্গায় ১৪, মেহেরপুরে ৩৪ জন, মাগুরায় ৩৮ ও নড়াইলে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৯১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৫০ জনের। এ ছাড়া যশোরে ৪১৬, ঝিনাইদহে ২৩৭, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬৫, বাগেরহাটে ১৩৪, নড়াইলে ১০৪, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৬০৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net