September 10, 2026, 2:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

কুষ্টিয়া নাগরিক কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া নাগরিক কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতিয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

নাগরিক কমিটির সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: এসএম মুস্তাসজিদ ও সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে নাগরিক কমিটির সদস্যবৃন্দ কুষ্টিয়া সরকারী কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করার পর সেখানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত মহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সনো হাসপতালের নিবার্হী পরিচালক সামসুল ওয়াসে, কোষাধক্ষ্য দিশার নির্বাহী পরিচালক রবিউল আসলাম, নিবার্হী পর্ষদের সদস্য কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবি মীর সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া আমিন ডায়াগনোস্টিক সেন্টারের চেয়ারম্যন শাহ নিয়াজ আনসারী মনজু, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সন্টু, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান, কুষ্টিয়া সানআপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী সামসুন্নাহার আলো প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এজেন্সি ডাইরেক্টর রেজাউর রহমান তপন, এ্যারিস্টো কম্পিউটারের স্বসত্তাধিকারী রোকনুজ্জামান নান্টু, কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষক লাল মোহাম্মদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net