April 16, 2026, 1:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ

পুলিশের সোর্সকে শ্বাসরোধ করে হত্যা

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে মনিরুল ইসলাম (৪২) নামে একজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্ততা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আলমডাঙ্গার উপজেলার হাকিমপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম একই গ্রামের মৃত আছের আলীর ছেলে। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  মনিরুল ইসলাম পুলিশের সোর্স হিসেবে কাজ করায়  পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তার পরিবারের।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন মনিরুল। রাত ১১টার দিকে  মোবাইল ফোনে একটি কল পেয়ে বাইরে চলে যায় মনিরুল। এর কিছুক্ষণ পর বাড়ির পিছন থেকে শব্দ শুনে সেখানে ছুঁটে যায় তার স্ত্রী ও সন্তানরা। তবে সেখানে কাউনে না পেলেও মনিরুলকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষনা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

 

নিহত মনিরুলের স্ত্রী নাসিমা বেগম জানান, মনিরুল দিনমজুর ছিলেন। এর পাশাপাশি পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন। এর আগেও সে গ্রামের বেশ কয়েকজনকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। সেই শত্রুতার জেরে এর আগে তাকে কুপিয়ে আহতও করা হয়। পরে তার নিরাপত্তায় আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরিও করা হয়।

 

এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ পর্যবেক্ষণ করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম। এসময় তিনি সাংবাদিকদের জানান, নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net