March 13, 2026, 5:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯.০৮ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল ও ৪ জনের ছিল উপসর্গ। একই সময়ে ২৬২ টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০৮ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। এদের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ছিল ও ১ জনের ছিল উপসর্গ। একই সময়ে ২৮৯ টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৪৫ শতাংশ।
শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১১০ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১৪৩ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৮৫১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৬৯৩ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net